• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে ক্রয়মূল্যে বিক্রি হচ্ছে সবজি ডিম

ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ক্রয়কেন্দ্রে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ক্রয়মূল্যে
বিক্রি হচ্ছে সবজি ডিম

# নিজস্ব প্রতিবেদক :-
ক্রয়মূল্যে সবজি আর ডিম বিক্রি করা হচ্ছে কিশোরগঞ্জ শহরে। বিক্রয় কেন্দ্রে প্রচুর নারী-পুরুষ ভিড় করে পরিবারের প্রয়োজনীয় বাজার করে নিয়ে যাচ্ছেন। বিক্রেতারা যেন বিক্রি করে দম ফেলার সুযোগ পাচ্ছেন না। জেলা শহরের শহীদি মসজিদের সামনে ‘আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন’ শনিবার থেকে এই ক্রয়কেন্দ্র খুলেছে।
২৮ অক্টোবর সোমবার বিকালে ক্রয়কেন্দ্রের মূল্য তালিকায় দেখা গেছে, ডিম ৪৩ টাকা হালি, শশা ২৫ টাকা কেজি, পেঁপে ৩৬ টাকা কেজি, চিচিংগা ৪৫ টাকা কেজি, বেগুন ৫৪ টাকা কেজি, আলু ৫৬ টাকা কেজি, করলা ৬৫ টাকা কেজি, শিম ১২৫ টাকা কেজি, টমেটো ১৩০ টাকা কেজি, আর কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
অথচ পাশের পুরানথানা কাঁচা বাজারে একই সময়ে খোঁজ নিয়ে দেখা গেছে, ডিমের হালি ৫০ টাকা। শশা ৬০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা কেজি, চিচিংগা ৭০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা কেজি, আলু ৬০ টাকা কেজি, করলা ৮০ টাকা কেজি, শিম ১৬০ টাকা কেজি, টমেটো ১৬০ টাকা কেজি, আর কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
পুরানথানা এলাকার সাহেলা বেগম বললেন, তিনি এখান থেকে বাসার প্রয়োজনীয় সব পণ্যই কিনে নিয়ে যাচ্ছেন। তাকে আর কাঁচা বাজারে যেতে হবে না। শোলাকিয়া এলাকার রফিকুল ইসলামও একই রকম কথা বললেন। ফাউন্ডেশনের সমন্বয়ক সৈয়দ জিয়াউর রহমান জানিয়েছেন, তারা পাকুন্দিয়াসহ বিভিন্ন সবজি উৎপাদনকারী এলাকা থেকে পাইকারি দরে এসব পণ্য কিনে নিয়ে আসেন। কেবল পরিবহন খরচটা যুক্ত করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন। এক টাকাও লাভ করছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *