• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে ব্র্যাকের কর্মসূচী পরিদর্শনে এনজিও ব্যুরোর উপ-পরিচালক মনির হোসেন

কিশোরগঞ্জে ব্র্যাকের কর্মসূচী
পরিদর্শনে এনজিও ব্যুরোর
উপ-পরিচালক মনির হোসেন

# নিজস্ব প্রতিবেদক :-
সরকারের এনজিও ব্যুরোর উপ-পরিচালক (প্রশাসন) উপ-সচিব মো. মনির হোসেন কিশোরগঞ্জে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি ২৬ অক্টোবর শনিবার সদর উপজেলার সামাজিক ক্ষমতায়ন, আইনী সুরক্ষা প্রকল্পের কার্যক্রম এবং ব্র্যাক আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। তিনি অষ্টবর্গ স্বপ্নসারথি গ্রুপের জীবন দক্ষতা বিষয়ক সেশন পরিচালনাও পর্যবেক্ষণ করেন। পরে কিশোরীদের সাথে বাল্যবিয়ে, মাদক, সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফল নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় জেলা ব্র্যাকের সমন্বয়ক মো. শফিকুল ইসলামসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *