• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে কৃষক সমিতির উদ্যোগে কৃষক সমাবেশ

বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুকান্ত শফি চৌধুরী -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে কৃষক সমিতির
উদ্যোগে কৃষক সমাবেশ

# নিজস্ব প্রতিনিধি :-
কিশোরগঞ্জে জেলা কৃষক সমিতির উদ্যোগে ১২ দফা দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিসের সভাপতিত্বে কেন্দ্রীয় সদস্য সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় ২৬ অক্টোবর শনিবার বিকালে জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক সুকান্ত শফি চৌধুরী, কেন্দ্রীয় সদস্য জহরলাল দত্ত, জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, জেলা সিপিবি নেতা আবুল হাশেম, জেলা কৃষক সমিতির সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।
বক্তাগণ বলেন, আজ অনেক ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভূমি সংস্কার। আজকে নদ-নদী আর জলমহাল প্রভাবশালীদের কাছে ইজারা দেওয়া হচ্ছে। জলমহাল, হাটবাজার ইজারা প্রথা বাতিল করতে হবে। ভাসান পানিতে প্রকৃত মৎস্যজীবী ও গরিব মানুষের মাছ ধরার অধিকার নিশ্চিত করতে হবে। ভূমির খাজনা ও খারিজের জটিল আইন বাতিল করে সহজ আইন চালু ও দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়। হাওর অঞ্চলে নদী ভাঙা সিকস্তি ও পয়স্তি পর্যন্ত ভূমির হালনাগাদ নকশা করে রেকর্ড অনুযায়ী প্রজাস্বত্ত্ব ফিরিয়ে দেওয়ারও দাবি জানানো হয়।
সমাবেশে কিশোরগঞ্জের নরসুন্দা নদী খননের মাধ্যমে নৌ-রুট চালু করে যানজন নিরসনের দাবি জানানো হয়। জেলার সকল নদ-নদী, খাল-বিল খননের দাবি জানানো হয়। কিশোরগঞ্জের প্রত্যেক উপজেলায় হিমাগার স্থাপন, হাওর অঞ্চলে সাইলো ও আধুনিক চালকল স্থাপনের দাবি জানানো হয়। পল্লী বিদ্যুতের মিটার ভাড়া ও সার্ভিস চার্জ বাতিলের দাবি জানানো হয়েছে। কৃষকের জন্য ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারি ক্রয়কেন্দ্র চালুর দাবি জানানো হয়েছে। হাওরে অপরিকল্পিত রাস্তা, বাঁধ নির্মাণ বন্ধ করে হাওরের পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষার দাবি জানানো হয়েছে। ভূমিহীন কৃষকসহ প্রকৃত উৎপাদক কৃষককে কৃষি কার্ড প্রদানের দাবি জানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *