• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

নিকলীতে বিএনপির নেতারা আহবায়কের বহিষ্কার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নিকলী উপজেলা বিএনপর যুগ্ম-আহবায়ক কারার আরিফ -পূর্বকণ্ঠ

নিকলীতে বিএনপির নেতারা
আহবায়কের বহিষ্কার দাবিতে
সংবাদ সম্মেলন করেছেন

# নিজস্ব প্রতিবেদক :-
নিকলী উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু জোরপূর্বক জলমহাল দখল করছেন, চাঁদাবাজি করছেন, দলীয় লোকজনসহ হিন্দু সম্প্রদায়ের নেতাদের নামে মিথ্যা মামলা করাচ্ছেন মর্মে অভিযোগ উঠেছে। দলের জেলা কমিটির পক্ষ থেকে মিঠুকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কারার আরিফসহ অন্যান্য নেতারা মিঠুর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তার বহিষ্কার দাবি করেছেন। দলের জেলা কমিটির কাছে একটি লিখিত অভিযোগও দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নিকলী নতুন বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বদরুল মোমেন মিঠু আওয়ামী ফ্যাসিবাদের সাথে আঁতাত, জলমহাল দখল, হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদাবাজি ও দলীয় বিশৃংখলা সৃষ্টি, দলীয় নেতা-কর্মীদের নামে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, মিঠু গত ১৫ বছরে কোন কেন্দ্রীয় কর্মসূচী পালন করেননি। চার বছরে উপজেলা আহবায়ক কমিটির পরিচিতি সভাও করেননি। ৭টি ইউনিয়নে টাকার বিনিময়ে কমিটি করায় বিশৃংখলা তৈরি হয়েছে। যে কারণে কোন পূর্ণঙ্গ কমিটি হয়নি। গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সাথে মিলে একজন প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে ঢাকায় বসবাস শুরু করেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিঠু নিকলী এসে আওয়ামী ফ্যাসিবাদীদের সাথে মিলে দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছেন। জলমহাল ও বালু মহাল দখল এবং ভয় দেখিয়ে হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদাবাজি করেছেন। নেতৃবৃন্দ বদরুল মোমেন মিঠুর বহিষ্কার দাবি করেছেন।
কারার আরিফ বলেছেন, মিঠুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও পাঠাবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিকলী সদর ইউনিয়ন কমিটির যুগ্ম-আহবায়ক মো. রুহুল আমিন, জারুইতলা ইউনিয়ন কমিটির যুগ্ম-আহবায়ক মো. আলম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক বদরুল আলম খোকন, উপজেলা বিএনপির সদস্য শাহের উদ্দিন প্রমুখ।
এদিকে সাংগঠনিক শৃংখলা ভঙ্গ, জলমহাল দখল, দলীয় নেতা-কর্মী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপুল দেবনাথের নামে মিথ্যা মমলাসহ বিভিন্ন অভিযোগে বদরুল মোমেন মিঠুকে জেলা কমিটির পক্ষ থেকে বুধবার কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তাঁর স্বাক্ষরে পাঠানো নোটিশে তিন দিনের মধ্যে জবাব দিতে বলেছেন বলে স্বীকার করেছেন।
তবে বদরুল মোমেন মিঠু সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, তিনি যথাসময়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *