# নিজস্ব প্রতিবেদক :-
মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান ভূঁইয়া রুবেলকে র্যাব গ্রেপ্তার করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানিয়েছেন, ৯ অক্টোবর বুধবার রাত ৯টার দিকে জেলা শহরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৫ আগস্ট মিঠামইনে বিএনপি অফিস ভাঙচুরসহ মিছিলে হামলার ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা লোকমান হোসেন বাদী হয়ে মামলা করেছিলেন। এতে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই আব্দুল হক নূরুকে প্রধান আসামি করা হয়। মামলায় লুৎফর রহমান রুবেল ১৯ নম্বর আসামি ছিলেন। তার বাবা আব্দুর রউফ ভূঁইয়াও এক সময় ঢাকি ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। লুৎফর রহমান রুবেলকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।