# মো. আলাল উদ্দিন :-
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ২০২৪- ২০২৫ মেয়াদের পুনর্গঠন কার্যকরী কমিটির শপথগ্রহন অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নিসচা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নিসচার সহ-সভাপতি মো. জসিম উদ্দিন রবীন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্গঠন কমিটিকে শপথবাক্য পাঠ করান ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব থানার নবাগত অফিসার ইনচার্জ মো. হাসমত উল্লাহ। শপথগ্রহণকৃতরা হলেন, সভাপতি মো. আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহিদুল হক জাবেদ, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, প্রকাশনা সম্পাদক আলহাজ্ব সজিব আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম রিদম, যুব বিষয়ক সম্পাদক মো. আরাফাত ভূঁইয়া, কার্যকরী সদস্য আরিফ আহমেদ রোলাক্স, রেদোয়ান আহমেদ শোভন, তানভীর আহমেদ আবীর ও সাদাফ রশীদ সিদ্দিকী, সহ-সভাপতি মো. নুরুজ্জামান অসুস্থ জনিত কারণে অনুপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কার্যকরি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে নিসচার সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহিদুল হক জাবেদ’কে আহবায়ক, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব সজিব আহমেদ’কে যুগ্ম- আহবায়ক ও যুববিষয়ক সম্পাদক আরাফাত ভূঁইয়া’কে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতি মো. আরিফুল ইসলামসহ সকল সদস্যকে জনসেবায় সম্পৃক্ত করার অঙ্গীকার করেন এবং আগামী একসপ্তাহের মধ্যে প্রশাসনের সহযোগিতায় ভৈরব বাসস্ট্যান্ডের দীর্ঘদিনের জনগণের ভোগান্তি কমাতে যানজট নিরসনসহ নানা অব্যবস্থাপনা দূর করে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার একটি স্বেচ্ছাসেবক দল সড়কে সপ্তাহ ব্যাপী অবস্থান করবেন বলে সভায় জানানো হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আগামী ১ অক্টোবর নিসচার বিভিন্ন মাসব্যাপী কর্মসূচী উদ্বোধন শেষে দুর্জয় মোড়ের সমস্যা সমাধানে নিসচা’কে সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে মত প্রকাশ করেন। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।