# মাহবুবুর রহমান :-
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুব সমাজ ও সাধারণ মুসল্লীরা।
শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি কটিয়াদী পৌর সদরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের মহানবীকে নিয়ে ভারতে কটূক্তিকারীর ফাঁসি চাই। নবীর ইজ্জতের ওপর অপমান মেনে নেবে না ইসলাম প্রিয় জনগণ। আশাকরী দ্রুত কটূক্তিকারীদের গ্রেপ্তার করা হবে।