• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বৈষম্যবিরোধী মিছিলে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান জুয়েল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী মিছিলে
হামলার মামলায় ইউপি
চেয়ারম্যান জুয়েল গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে র‌্যাব গ্রেপ্তার করেছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে তাকে নিজ এলাকা রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির।
জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাদী হয়ে ৮ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা করেছেন। তাতে জুয়েলকে ৪৫ নম্বর আসামি করা হয়। মামলায় বলা হয়, ৪ আগস্ট একটি বৈষম্যবিরোধী মিছিল শহরের খরমপট্টি এলাকায় গেলে জুয়েল চেয়ারম্যানসহ অন্যান্য আসামি আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য অস্ত্র নিয়ে হামলা করেন। এতে বাদীসহ কয়েকজন গুলিবিদ্ধ হন।
অন্যদিকে বিএনপি কর্মী অ্যাডভোকেট সুজন মিয়া বাদী হয়ে ৯ সেপ্টেম্বর সদর থানায় অপর একটি মামলা করেন। তাতে জুয়েল চেয়ারম্যান ২৩ নম্বর আসামি। তাতে বলা হয়, ৪ আগস্ট শহরের রথখলা এলাকায় বৈষম্যবিরোধী মিছিলে জুয়েল চেয়ারম্যানসহ অন্যান্য আসামিগণ আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য অস্ত্র নিয়ে হামলা করেন। এতে বাদীসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ দুটি মামলায় চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা আশরাফুল কবির। দুটি মামলার আসামি হিসেবে চেয়ারম্যান জুয়েলের গ্রেপ্তারের বিষয়টি সদর থানার পরিদর্শক মো. শ্যামল মিয়াও নিশ্চিত করেছেন। এছাড়া ১৫ সেপ্টেম্বর রাতে ঢাকার ফকিরেরপুল এলাকা থেকে কিশোরগঞ্জের র‌্যাব সদস্যরা সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদকেও বৈষম্য বিরোধী মিছিলে হামলা সংক্রান্ত অপর একটি মামলায় গ্রেপ্তার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *