• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

অর্থ ছাড়ের সঙ্কট আর জায়গার জটিলতায় পড়েছে ২৬ প্রকল্প

অর্থ ছাড়ের সঙ্কট আর জায়গার
জটিলতায় পড়েছে ২৬ প্রকল্প

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২৬টি প্রকল্প বর্তমান পরিস্থিতিতে অর্থ ছাড়ের সঙ্কট আর জায়গা সংক্রান্ত জটিলতায় পড়েছে। এর মধ্যে ৮টি প্রকল্পের কাজ বাতিল করে দেওয়া হয়েছে। আর বাকি ১৮টি কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের তাগিদ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জামানতের টাকা ফেরত প্রদানের জন্য চিঠি দেওয়া হয়েছে।
জেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম ২৫ সেপ্টেম্বর বুধবার জানিয়েছেন, চলমান কাজগুলোর মধ্যে কোনটির ৮০ ভাগ, কোনটি ১০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পগুলোকে ‘মন্থর’ পকল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে অর্থ ছাড় করা হলে কাজগুলো দ্রুততার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
বাতিল প্রকল্পগুলোর মধ্যে করিমগঞ্জ উপজেলায় তিনটি, হোসেনপুর উপজেলায় একটি, তাড়াইল উপজেলায় দুটি, অষ্টগ্রাম উপজেলায় একটি এবং কটিয়াদী উপজেলায় একটি প্রকল্প রয়েছে। এই ৮টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৯ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৪৩১ টাকা। এসব প্রকল্পের আওতায় আরসিসি গার্ডার সেতু, রাস্তা, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রেগুলেটর ও বাঁধ নির্মাণের কাজ ছিল। অন্যদিকে ১৮টি প্রকল্পকে ‘মন্থর’ আখ্যা দিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারদের তাগিদ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জামানতের টাকা ছাড় করার জন্য চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় চারটি, হোসেনপুর উপজেলায় দুটি, কটিয়াদী উপজেলায় একটি, তাড়াইল উপজেলায় দুটি, বাজিতপুর উপজেলায় দুটি, কুলিয়ারচর উপজেলায় তিনটি, সদর উপজেলায় দুটি, অষ্টগ্রাম উপজেলায় একটি এবং মিঠামইন উপজেলায় একটি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের কাজ ক্ষেত্র বিশেষে ১০ ভাগ থেকে ৮০ ভাগ পর্যন্ত সম্পন্ন হয়েছে। এসব প্রকল্পের আওতায় কালভার্ট ও সড়ক নির্মাণের কাজ রয়েছে বলে স্থানীয় প্রকৌশল অফিসের প্রতিবেদনে দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সর্বোচ্চ চার কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ৯২৫ টাকা থেকে সর্বনিম্ন ৩২ লাখ ৬৬ হাজার ১৬৮ টাকার প্রকল্প রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *