• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

মহানবী ও ইসলাম নিয়ে কটাক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

মহানবী ও ইসলাম নিয়ে কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল -পূর্বকণ্ঠ

মহানবী ও ইসলাম নিয়ে
কটাক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-
মহানবী (সা.) ও ইসলাম নিয়ে এক ভারতীয় পুরোহিতের কটাক্ষ এবং এক বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। জুমা নামাজের পর শহরের শহীদি মসজিদের সামনে থেকে ‘ধর্মপ্রাণ তাওহীদি জনতা’ ব্যানারে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আব্দুল করীম ও সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃত্ব দেন।
মিছিলে ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ইসলামে শত্রুরা হুশিয়ার সাবধান, বিশ্বনবীর অপমান সহ্য করা হবে না’ ইত্যাদি শ্লোগান দেওয়া হয়। এরপর নেতৃবৃন্দ এ ঘটনার জন্য মোদি সরকারকে দায়ী করে বলা হয়, তাদের ইন্দনে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এর বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ হচ্ছে। খোদ ভরতেও বড় বড় বিক্ষোভ হচ্ছে। বার বার তারা নবীজি ও ইসলামের বিরুদ্ধে কুৎসা ও কটাক্ষ করছে। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য বক্তাগণ হুশিয়ারি উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *