# দিলোয়ার হোসাইন ভূঁইয়া :-
কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুর বাজার-মরিচখালী বাজার সড়কে ধ্বস দেখা দিয়েছে। সড়কের পাশের ব্লক ও মাটি সরে গিয়ে এই ধসের সৃষ্টি হয়।ফলে সড়কের এই অংশটি যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, কয়েকদিনের মধ্যে ধ্বসে পড়া অংশের কাজ শুরু করবেন।
স্থানীয় সূত্র জানায়, নিয়ামতপুর বাজার থেকে মরিচখালী বাজার সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি প্রতিদিন মাটি ও বালু বোঝাই ট্রাক চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সড়কের ফাজিলখালী বাজার সংলগ্ন সড়কের পাশের প্রায় ২০০ ফুট ব্লক ও মাটি ধ্বসে পড়েছে। ব্লক সরে যাওয়ায় নিচ থেকে মাটি ধ্বসে পড়েছে। ফলে সড়কের ওই অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কে বাতি না থাকায় রাতে রাতে যানচলাচল অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।