• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতিমূলক সভা

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে দুর্গা পূজার প্রস্তুতিমূলক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন, সাবেক মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টুটুল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আমিনুল হক, পৌর বিএনপির আহবায়ক একেএম শফিকুল হক, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি হাফেজ কারিমুল্লাহ, পল্লী বিদ্যুতের ডিজিএম সোহেল রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মো. রহমত আলী, উপজেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি আশিকুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শফিকুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির, জামায়াত ইসলামী, উপজেলা ইসলামী আন্দোলন, বিরোধী ছাত্র আন্দোলন,বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হোসেনপুর উপজেলায় ও পৌরসভায় ১৩টি সার্বজনীন ও ১টি ব্যক্তিগত দুর্গা পূজার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *