• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে বেসরকারি এমপিওভূক্ত সকল স্তরের শিক্ষক কর্মচারী চাকুরী জাতীয়করণ ও শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে এমপিওভূক্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দ।
মানববন্ধন কর্মসূচী শেষে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের নিকট চাকুরী জাতীয়করণসহ বিভিন্ন দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ওমর ফারুক, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফাজুর রহমান খান, শিক্ষক নেতা মো. আফাজ উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম ও রাজীব মাহমুদ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *