# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে নরসুন্দা নদীর অবৈধ দখল, ভরাট ও দূষণের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর রোববার দুপুরে জেলা শহরের সৈয়দ নজরুল চত্বরে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ‘স্বপ্নবাজ টিম’ দলের সদস্যগণ। স্বপ্নবাজ টিমের অন্যতম উদ্যোক্তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পথচারীদের ওইসব দাবির প্রতি সংহতি জানিয়ে স্বাক্ষর প্রদান করতে দেখা গেছে। এসব গণস্বাক্ষর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন সমন্বয়ক আশিকুজ্জামান।