• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বিষপানে গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ২১ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ। নিহত গৃহবধূ শ্রীনগর বাঘা বাড়ির মুছা মিয়ার মেয়ে ও একই এলাকার সাদ্দাম মিয়ার স্ত্রী সুখী বেগম (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর শনিবার রাতে স্বামীর সাথে মনোমালিন্য হয় সুখী বেগমের। সুখী বেগম কিছুটা মানসিক রোগী ছিলো। হঠাৎ রাতে সে চাউলের পোকা মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার মুমূর্ষু অবস্থা দেখে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড সদস্য মানিক মিয়া বলেন, সুখী বেগম মানসিক রোগী ছিলেন। স্বামীর সাথে টুকটাক ঝগড়া হতো। কিন্তু ছোট খাটো ঝগড়াতে সে বিষ খাওয়ার কোন কারণ নেই।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, মরদেহ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ওইখানে পুলিশও এ বিষয়ে অবগত রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *