• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে অবৈধ রেস্টুরেন্ট ও কফি হাউজে সেনাবাহিনীর অভিযান, ৪২ জন ছাত্রছাত্রীকে মুচলেকা রেখে অভিভাবকের কাছে হস্তান্তর

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে অবৈধ রেস্টুরেন্ট ও কফি হাউজে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার মানিকদী ও কুলিয়ারচর সংযোগ জিল্লুর রহমান সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন, ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরিন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার জিল্লুর রহমান সেতু সংলগ্ন মানিকদী এলাকার ৮টি রেস্টুরেন্টে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্য ছিলো শিক্ষার্থীরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে এই সমস্ত রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। সেনাবাহিনী রেস্টুরেন্টগুলোতে গিয়ে এর সত্যতা পাই। ওইখানে প্রতিটি রেস্টুরেন্টের প্রতিটি কক্ষ কাপড় দিয়ে ঘেরা অবস্থায় ছিলো। এই সময় অনৈতিক কার্যকলাপরত অবস্থায় রেস্টুরেন্টেগুলো থেকে ৪২ জন ছাত্রছাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে ডেকে এনে তাদের সন্তানরা যে ভুল পথে এগুচ্ছে তা তাদের অবগত করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা আটককৃত ছাত্রছাত্রীদেরকে জীবন জীবিকা সম্পর্কে বাস্তবতা নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরিন বলেন, আমাদের ছেলে মেয়েরা কখন কোথায় যাচ্ছে তা আমাদের নজর রাখতে হবে। রেস্টুরেন্টগুলোতে ছাত্রছাত্রীদের দেখে আমি মর্মাহত হয়েছি। ছাত্রছাত্রীদের অভিভাবকসহ সবার মুচলেকা গ্রহণ করে তাদেরকে অভিভাবকের নিকট হস্তান্তর করেছি। এছাড়াও রেস্টুরেন্ট মালিকদেরকে পরবর্তীতে এ ধরনের কোন অনৈতিক কার্যকলাপ পরিচালনা করলে তারেদ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া রেস্টুরেন্ট মালিকদের পর্দা ব্যবহারে বিধিমালাও প্রদান করা হয়েছে। এ সময় অপ্রয়োজনীয় ও অনৈতিক কার্যকলাপে ব্যবহৃত পর্দাগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *