• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিয়ারচরে ৪টি বসতঘর ভূস্মিভূত

কুলিয়ারচরে ৪টি বসতঘর ভূস্মিভূত

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুটি বাড়ির ৪টি বসতঘর আগুনে পুড়ে ভূস্মিভূত হয়ে গেছে। গত ২ মার্চ সোমবার সন্ধ্যা ৮টার দিকে কুলিয়ারচর পৌরসভার দাসপাড়া এলাকার রাজকুমার দাস ও বিশ্বনাথ দাসের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবী এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
রাজকুমার ও বিশ্বনাথ জানান, তারা বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করেন। সেজন্য তাদের একটি ঘরে ককশীট জমা ছিলো। সন্ধ্যা ৮টার দিকে ককশীট রাখা ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। পরে কুলিয়ারচর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ভূস্মিভূত হয়ে যায়।
এদিকে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *