# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ট্যাকসেস বার এসোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর রোববার সকালে পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকায় মারুফ প্লাজায় সংগঠনটির কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে অ্যাডভোকেট রহমত উল্লাহ হারুন আকুঞ্জি’কে সভাপতি ও অ্যাডভোকেট আরিফ মোহাম্মদ ফরহাদকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট জামাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবিদুর রহমান বকশী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মশিউর রহমান, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট মো. মাহিন মিয়া, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মৌসুনা রহমান বেলাসহ আরো ১০ জন কার্যকরী সদস্য রয়েছে।
ভৈরবে ট্যাকসেস বার এসোসিয়েশন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট রহমত উল্লাহ হারুন আকুঞ্জি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক প্রমুখ। অনুষ্ঠানে ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ীগণ ও ট্যাকসেস বারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, ভৈরবের মানুষকে ভ্যাট ট্যাক্স সম্পর্কে সচেতন করতে হবে। নিয়মিত ভ্যাট ট্যাক্স সরকারের একটি আয়ের উৎস্য। ভৈরবের মানুষের সেবার মান উন্নয়নে কমিটির সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান অতিথিবৃন্দ।