• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সরকারি মূল্যের কম মুরগি তবে ডিমের দাম বেশি

কিশোরগঞ্জ শহরের পুরানথানা বাজারে আব্দুর রশিদের মুরগির দোকান -পূর্বকণ্ঠ

সরকারি মূল্যের কম মুরগি
তবে ডিমের দাম বেশি

# নিজস্ব প্রতিবেদক :-
সরকারের পক্ষ থেকে ডিম আর দুই রকমের মুরগির দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু কিশোরগঞ্জে দুই রকমের মুরগিই বিক্রি হচ্ছে সরকারি মূল্যের চেয়ে কমে। তবে ডিম বিক্রি হচ্ছে বেশি দামে।
সরকার প্রতিটি মুরগির ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে ১১ টাকা ৮৭ পয়সা, অর্থাৎ ৪৭ টাকা ৪৮ পয়সা হালি। কিন্তু কিশোরগঞ্জে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকা ৭৫ পয়সা করে, অর্থাৎ ৫৫ টাকা হালি। সরকার প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে ১৭৯ টাকা ৫৯ পয়সা করে। কিন্তু কিশোরগঞ্জে বিক্রি হচ্ছে ১৭০ টাকা করে। সরকার প্রতি কেজি সোনালী মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে ২৬৯ টাকা ৬৪ পয়সা করে। কিন্তু কিশোরগঞ্জে বিক্রি হচ্ছে ২৪০ টাকা করে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার শহরের পুরানথানা বাজারের আব্দুর রশিদ আর আব্দুর রহমানের মুরগির দোকান এবং স্টেশন রোডের নিয়ামত স্টোরে গিয়ে এসব তথ্য জানা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, স্থানীয় খামারিদের কাছ থেকে কম দামে মুরগি আর বেশি দামে ডিম কেনার কারণে সরকারি মূল্যের সাথে এই তারতম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *