• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

নিকলী থানার নবাগত ওসি কাজী আরিফ উদ্দিন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের নিকলী থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কাজী আরিফ উদ্দিন। গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার তিনি নিকলী থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার বুঝে নিয়েছেন। ২০০৫ সালে পুলিশ বাহিনীতে ট্রেনিং করেন। ২০০৬ সালে ঢাকা এসবিতে এসআই হিসেবে কর্মজীবন শুরু করেন।
সর্বশেষ রাঙ্গামাটিতে তদন্ত অফিসার ইনচার্জ হিসেবে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
নতুন ওসি নিকলী উপজেলার এলাকার পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
প্রসঙ্গত, নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার যশোর-রা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *