• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বিয়ের ১৯ দিনের মাথায় গলায় দড়ি, হত্যা না আত্মহত্যা এ নিয়ে দুলাচল

# আলমগীর পাঠান :-
নরসিংদীর বেলাবতে বিয়ের ১৯ দিনের মাথায় সুরমা আক্তার (১৯) নামে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ। ২১ সেপ্টেম্বর শনিবার বেলা ২টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কুকুরমারা (শান্তিপুর) ভাড়া বাসার ভিতরে জানালার মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কুকুরমারা গ্রামের মো. হানিফ মিয়ার ভাড়া বাসায় থাকতো। নিহত সুরমা বেগম উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিম নগর গ্রামের চন্দন মিয়ার মেয়ে। নিহতের স্বামীর নাম মো. মোশারফ হোসেন, তিনি একই উপজেলার দেওয়ানেরচর গ্রামের আ. মালেক মিয়ার ছেলে।
নিহতের স্বামী মো. মোশারফ হোসেন বলেন, শুক্রবার রাতে খাবার খেয়ে মাছ মারতে যাই, রাতে বাসায় আসিনি, শনিবার দুপুরে খবর পেয়েছি আমার স্ত্রী ঘরের ভিতরে আত্মহত্যা করেছে। আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়নি, তাই বুঝতে পারিনি কেন এমনটা হলো।
নিহতের বাবা চন্দন মিয়া বলেন, আমার মেয়েকে উনিশ দিন পূর্বে বিয়ে দিয়েছি। খবর পেয়েছি মেয়ে আত্মহত্যা করেছে। হত্যা না কি আত্মহত্যা এটা বলতে পারছি না।
বেলাব থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করি। হত্যা না আত্মহত্যা জানা যাবে ময়নাতদন্তের পর। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *