# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকালে জয়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নানশ্রী উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়কা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির।
আলোচনা সভা সঞ্চালনা করেন, জয়কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল। প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস। প্রধান বক্তা করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, করিমগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হারুন, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সজল সরকার, করিমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক কনক, যুগ্ম-আহ্বায়ক মুখছেদুল মমিন সবুজ, করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, উরদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. হানিফ প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।