• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জে ইঁদুরের বিষ খেয়ে গৃহবধূর মৃত্যু

# দিলোয়ার হোসেন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন দক্ষিণ আশতকা এলাকায় আমেনা আক্তার (২৪) নামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে ইঁদুরের বিষ খেয়ে মৃত্যু হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আমেনা আক্তার দক্ষিণ আশতকা গ্রামের মৃত আ. গণির মেয়ে ও সৌদি প্রবাসী শাহ পরানের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বামীর সাথে মোবাইল ফোনে প্রবাসী আয়ের টাকার হিসাব নিয়ে পারিবারিক কলহ দেখা দেয়। পরে আমেনা বাবার বাড়িতে ঘরে থাকা ইঁদুরের বিষ পান করে গুরুত্বর আহত হন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে মারা যান তিনি। আমেনা আক্তার ও শাহ পরান দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ইঁদুরের বিষ খেয়ে মৃত্যুর বিষয়টি ও পোস্টমর্টেম করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *