• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সাংবাদিক বাহার উদ্দিন সরকারের ৮ম মৃত্যুবার্ষিকী পালন

# উজ্জ্বল কুমার সরকার :-
হোসেনপুরের প্রয়াত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা, উপজেলার প্রথম সাংবাদিক ও হোসেনপুর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম বাহাউদ্দিন সরকারে ৮ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ৭ সেপ্টেম্বর শনিবার জোহরের নামাজের পর হোসেনপুর উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা পুত্র সাংবাদিক একেএম মোহাম্মদ আলীর সভাপতিত্বে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সভাপতি মো. আশরাফ আহমেদ, ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদ, দপ্তর সম্পাদক মো. মাহফুজ রাজা, সদস্য আফজালুর রহমান উজ্জ্বল, আব্দুর রহমান, তৌহিদুল সরকার, মো. শামীম সরকার, খায়রুল ইসলাম ফকির প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, ধনকুড়া ফকির বাড়ি জামে মসজিদের হাফেজ মাওলানা আবু মুসা। এসময় আলোচনায় আলোচকরা প্রতিষ্ঠাতা বাহার উদ্দিনের কর্মজীবন স্মৃতি চারণ করেন। এর আগে মরহুমের গ্রামের বাড়িতে কবর জিয়ারত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *