# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের দ্রুত বিচার ট্রাইবুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। বাজিতপুর সদরের জ্ঞানপুর এলাকার বাসিন্দা বিএনপি কর্মী অ্যাডভোকেট আহসানুজ্জামান নাসির বাদী হয়ে প্রতিবেশি যুবলীগ কর্মী মাহবুব কামালসহ ১৩ জনকে আসামি করে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মামলাটি করেছেন। অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করেছেন বলে বাদী জানিয়েছেন।
আসামিরা গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে বাদীর বাড়িঘর ভাঙচুর করেছেন বলে এজাহারে উল্লেখ করেছেন। ট্রাইবুনালের বিচারক পার্থ ভদ্র শুনানি শেষে বাজিতপুর থানাকে মামলাটি এফআইআর করার জন্য আদেশ দিয়েছেন বলে বাদী জানিয়েছেন।