• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কটিয়াদীতে শিশু জিদনী’কে পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে জিদনী আক্তার নামের এক শিশুকে হত্যার প্রতিবাদে ও অভিযুক্ত হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্রসমাজ। আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শতাধিক ছাত্র জনতা মানিকখালী রেলস্টেশন থেকে বিক্ষোভ মিছিল করে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ সংলগ্ন এসে মানববন্ধন করেন।
নিহত জিদনী আক্তার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামের শরিফ মিয়ার মেয়ে। সে রাজধানীর লালবাগের এক আত্মীয়ের বাসায় গৃহকর্মীর কাজে নিয়োজিত অবস্থায় পাশবিক হত্যার শিকার হয়।
জিদনী’র পারিবারিক সূত্র জানায়, গত ১ বছর আগে ঢাকার লালবাগের আজিমপুর বাগ মসজিদ এলাকার জামান শাহ ও আসমা আক্তার দম্পতির বাসায় কাজের জন্য যায় সে। সেখানে তাকে প্রায় সময়ই নির্যাতন করত বলে পরিবারকে জানাই জিদনী। এ বিষয়ে বিভিন্ন সময়ে পরিবারের সাথে কথা বলতে চাইলে তাকে সেই সুযোগটুকুও দেওয়া হত না।
জানা যায়, জিদনীকে পাশবিক নির্যাতন করে হত্যার পর রাত ২টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে জিদনির লাশ নিয়ে গ্রামের বাড়িতে আসেন তিনজন লোক। এদের মধ্যে একজন ছিলেন আসমা আক্তারের সহোদর ভাই। এ সময় তারা জানান, অতিরিক্ত বমির কারণে জিদনীর মৃত্যু হয়েছে। পরে অ্যাম্বুলেন্স থেকে লাশ নামালে পরিবারের লোকজন জিদনীর গায়ে বিভিন্ন আঘাতের ক্ষত চিহ্ন দেখতে পান। এ সময় লাশ নিয়ে আসা দুইজন পালিয়ে যায়। অপর ব্যক্তি আসমা আক্তারের ভাই মুজাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
জিদনীর পিতা শরিফ মিয়া বলেন, আমার মেয়ে কে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসি চাই। যাতে করে এমন পাশবিক নির্যাতনের কারনে আর কোন পিতা-মাতার সন্তানকে হত্যা না করা হয়। গরিব হওয়াটা কি আমাদের অপরাধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *