• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

নবীনগরে ৯ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও

# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের অনৈতিক কার্যক্রম ও দুর্নীতির অভিযোগে বিভিন্ন দাবিতে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে ৪ সেপ্টেম্বর বুধবার সকালে বিক্ষুব্ধ জনতারা নবীনগর সদর থেকে একটি মিছিল নিয়ে পৌর এলাকার সুহাতা নবীনগর জোনাল অফিস ঘেরাও কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ করেন।
এসময় বিক্ষুব্ধ ছাত্রজনতার পক্ষে বর্তমান ডিজিএম আসাদুজ্জামান ভূইয়ার অপসারণসহ বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। দাবি গুলো হল, দুর্নীতিবাজ কর্মকর্তা মুক্ত অফিস হতে হবে, নবীনগর সাব জোনাল অফিসের আওতাধীন এলাকায় চলমান লোড শেডিং মুক্ত হতে হবে, অফিসে কোনো দালাল থাকতে পারবেনা, সৎ ও দুর্নীতিমুক্ত অফিসার নিয়োগ দিতে হবে, গ্রাহকদের অভিযোগ তিন ঘণ্টার ভিতরে সমাধান করতে হবে, গ্রাহকদের অভিযোগ সমস্যার সমাধান করার পর কোন অর্থ দাবি করা যাবে না, প্রত্যেক গ্রাহকের মিটারের গোড়ায় গিয়ে নির্ভুল তত্ত্ব সংগ্রহ করে বিদ্যুৎ বিল লিখতে হবে, গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে মিটার বিলের কাগজ পৌঁছে দিতে হবে, ট্রান্সফরমার নষ্ট হলে গ্রাহকদের নিকট হতে কোন টাকা নেওয়া যাবে না।
এ সময় নবীনগর পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার ডিজিএম আসাদুজ্জামান ভূইয়া জানান, আমারা পল্লীবিদুতের কোন লোকজন দুর্নীতির সাথে জড়িত নই।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ ভুক্তভোগী সাধারণ জনতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *