• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

নিকলীর ৭৮ জনের নামে মামলা দায়ের

নিকলীর ৭৮ জনের
নামে মামলা দায়ের

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলী উপজেলার আওয়ামী লীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি ১৫০ থেকে ২০০ জন। নিকলীর নানশ্রী এলাকার ব্যবসায়ী উপজেলা বিএনপির সদস্য মো. শাহ আলম বাদী হয়ে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার কিশোরগঞ্জের ৪নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন। এতে নিকলী সদর ইউপি চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, কাপাশাপা ইউপি চেয়ারম্যান তাকি আমান খান ও নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ভূঁইয়া জনিসহ ৭৮ জনের নামোল্লেখ করা হয়েছে। শুনানিশেষে বিচারক মেহনাজ আফরোজ নিকলী থানাকে মামলাটি এফআইআর করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি সাজ্জাদুল হক।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বেলা ১টার দিকে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ এলাকার পাশে বৈষম্য বিরোধী মিছিলে আসামিরা আগ্নেয়াস্ত্র, ককটেল, পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন। আসামিরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অগ্নিসংযোগ এবং আশপাশের দোকানপাটেও হামলা চালান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *