• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

রাজনৈতিক মামলায় অধ্যক্ষকে আসামি করায় শিক্ষার্থীদের বিক্ষোভ স্মারকলিপি

রাজনৈতিক মামলায় অধ্যক্ষকে
আসামি করায় শিক্ষার্থীদের
বিক্ষোভ স্মারকলিপি

# নিজস্ব প্রতিনিধি :-
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় একটি রাজনৈতিক মামলায় সরকারি রোটারী কলেজের অধ্যক্ষ সৈয়দ মোজতবা আরিফ খানকে আসামি করায় কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ২৭ আগস্ট মঙ্গলবার শিক্ষার্থীরা কলেজ এলাকায় মিছিল করে দায়িত্বপ্রাপ্ত মেজরের কাছে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ ১২৪ জনের নামে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনির মিয়া (৪০) অষ্টগ্রাম থানায় গত ২২ আগস্ট বৃহস্পতিবার মামলাটি করেছেন। এতে অধ্যক্ষ সৈয়দ মোজতবা আরিফ খানকে ৩৩ নম্বর আসামি করা হয়েছে। গত ৬ আগস্ট সন্ধ্যায় পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলার সময় বাদী মনির মিয়াকে মারধরের অভিযোগ এনে তিনি মামলাটি করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু (৭৫) ও দুই নম্বর আসামি করা হয়েছে তাঁর ছেলে বিপ্লব হায়দারীকে (৫০)। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলম জেমসকে ৩৪ নম্বর আসামি করা হয়েছে।
শিক্ষার্থীরা মেজরের কাছে লেখা স্মারকলিপিতে বলেছেন, অধ্যক্ষের কারণে কলেজের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানও উন্নত হচ্ছে। তাঁর সততা ও নিষ্ঠায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল কলেজটিকে ধ্বংস করার জন্য ওঠেপড়ে লেগেছে। শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন শিক্ষার্থী ওবায়দুল, ঋতু, রাফিয়া, হৃদয়, মুন্নি, আনিকা, ইয়ামিনসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *