• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাকুন্দিয়া সাবরেজিষ্ট্রি অফিসের নকল নবিশদের কর্মবিরতি

# রাজন সরকার :-
চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সাবরেজিষ্ট্রি অফিসের নকল নবিশদের কর্মবিরতি পালিত হয়েছে। ২৭ আগস্ট মঙ্গলবার দিনব্যাপি পাকুন্দিয়া উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।
এ সময় উপজেলা নকল নবিশ কমিটির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হামিদা আক্তার, সদস্য রুনা আক্তার, দোলনা, পলি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় নকলনবিশরা বলেন, সারা দেশে বৈষম্যের বিরুদ্ধে আজ লড়াই শুরু হয়েছে। আমরা নকল নবিশরাও সবাই এক দফা দাবিতে রাস্তায় নেমে এসেছি। সরকারের রাজস্ব আদায়ে আমরা নকল নবিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় এসেছে। তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকরি জাতীয়করণ করার দাবি জানাই। আমাদের দাবি আদায় না হলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *