# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ঝাড়ু- জুতা মিছিল করেছে করিমগঞ্জ উপজেলা বিএনপি। ২৫ আগস্ট রোববার বিকাল সাড়ে ৪টার দিকে করিমগঞ্জ বাজারে থেকে ঝাড়ু-জুতা মিছিল বের করে বিক্ষুদ্ধ করিমগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে সড়কে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে মুজিবুল হক চুন্নুর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুজিবুল হক চুন্নুকে স্বৈরাচার শেখ হাসিনার দালাল ঘোষণা করে বিচার দাবি করে। পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার প্রমুখ।