• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বর আহত মামুনের আদালতে করা মামলা প্রত্যাহার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বর আহত মামুন মিয়া কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলা প্রত্যাহার করেছেন। আজ ২৫ আগস্ট রোববার কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে এ মামলা প্রত্যাহার করেন মামলার বাদী মামুন মিয়া।
তিনি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার এলাকার কিছু নিরীহ ছাত্রকে আসামি করা হয়েছে। এছাড়াও এই মামলায় নিরপরাধ কিছু মানুষকেই আসামি করা হয়েছে। আমি মামলাটি প্রত্যাহার করেছি তবে নতুন ভাবে প্রকৃত অপরাধীদের আসামি করে পুনরায় মামলা দায়ের করবো।
জানা যায়, ২২ আগস্ট ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে প্রধান আসামি করে ৫৮ জনের নামোল্লেখসহ ১৫ জনকে অজ্ঞাত আসামি করেন মামুন। মামুন মিয়া একজন ট্রাক্টর ড্রাইভার। সে পৌর শহরের জগন্নাথপুর লক্ষীপুর এলাকার হাজী রাজা মিয়া বাড়ির জাহের মিয়ার ছেলে। গত ১৯ জুলাই শুক্রবার দুপুর ২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে ভৈরব আওয়ামী লীগের নেতৃবৃন্দের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মামুন মিয়া হাতে দা এর আঘাতে গুরুত্বর জখম হয়। তাকে আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক কিছুদিন চিকিৎসা করার পর তার হাতে পঁচন দেখা দেয়। পরে মামুনের ডান হাতটি কেটে ফেলে দেয়া হয়। ২২ আগস্ট কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে মামলা করেছিলেন মামুন।
মামলার বিবরণ থেকে জানা যায়, প্রধান আসামি আতিক আহমেদ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তালাওয়াত হোসেন বাবলা, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন মুসা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, পৌর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক রাকিব রায়হান, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন সৈকত, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুল হক শিমুল, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি সাবিহা মাহাবুব প্রভা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ, উপজেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান কবিরসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের ৫৮ জনের নাম রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *