# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূজা উদযাপন পরিষদ বন্যার্ত মানুষের পাসে দাড়িয়েছেন।
এসময় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য দুই লাখ টাকা ফান্ড সংগ্রহ ও আসন্ন শ্রী কৃষ্ণনের জন্মাষ্টমী অনুষ্ঠান কর্মসূচী সংক্ষিপ্ত করা হয়েছে। জন্মাষ্টমী অনুষ্ঠানে কোন প্রকার র্যালি না করে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২৪ আগস্ট শনিবার দুপুরে নবীনগর উপজেলা প্রেসক্লাবে উপজেলা পূজা উদযাপন পরিষদের এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব সঞ্জয় সাহার সঞ্চালনায় সভা এসময় উপস্থিত ছিলেন মানিক বিশ্বাস, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।