• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে আত্মগোপনে আওয়ামী লীগ নেতাকর্মীরা, এমপি লাপাত্তা

# মিলাদ হোসেন অপু :-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেন বদলে দিয়েছে দেশের দৃশ্য পট। রাজনৈতিক এই দৃশ্যপট পরিবর্তনের হাওয়া চলছে এখনো। সরকার পতন যেন গলায় কাটা হয়েছে ভৈরবের শীর্ষ নেতাদের। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার খবরের সাথে সাথে ভৈরবের নেতারা চলে গেছেন আত্মগোপনে। এদিকে লাপাত্তা হয়ে আছেন দেশে শক্তিমান ব্যক্তিত্ব সাবেক ক্রীড়া ও যুব মন্ত্রী বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি। তিনি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সাবেক সংসদ সদস্যও বটে। এ আসন থেকে তিনি আওয়ামী লীগ মনোনয়ন নিয়ে টানা চার চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
অপর দিকে চাঙ্গা ভাব নিয়ে দলীয় কার্যক্রম চালাচ্ছে ভৈরব বিএনপির নেতারা। তাদের দাবী দেশ আজ স্বাধীন হয়েছে। মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।
ভৈরব উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতাসহ ইউনিয়ন পর্যায়ে কয়েক শতাধিক নেতাকর্মী ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যাওয়ায় পালটে গেছে দৃশ্যপট। আতঙ্কে দিন কাটছে সাধারণ নেতাকর্মীদের। এছাড়া গা ঢাকা দিয়েছেন অথবা পালিয়ে গেছেন পৌরসভার ১২টি ওয়ার্ডের ১১ জন কাউন্সিলর ও ৩ জন মহিলা কাউন্সিলর।
জানা যায়, কোটা বিরোধী আন্দোলনের ভৈরবের সমর্থণকারীদের প্রতিরোধ করতে ব্যাপক সক্রিয় ছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। কোটা আন্দোলনের শুরুর দিকে বেশ দাপটে ছিল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন গুলো। নিজেদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করেছেন নেতাকর্মীরা। ১৯ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে রাখে আন্দোলনকারীরা। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দা, বল্লম, লাঠিসোঠা, ইট পাটকেল নিয়ে পুলিশ, র‌্যাবকে সঙ্গে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দফায় দফায় চলে সংঘর্ষ। সংঘর্ষ চলাকালীন সময় বিএনপির অফিস ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আত্মগোপনে যাওয়া নেতাদের মধ্যে রয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া ও তার ছেলে পৌর আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক রাফিউল ইসলাম মঈন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ বেশ কয়েকজন দলীয় শীর্ষ পদধারী নেতারাও রয়েছেন আত্মগোপনে। বন্ধ রয়েছে তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো।
তাদের আত্মগোপনে থাকার ফলে কর্মীরা দিন দিন মনোবল হারাচ্ছেন। এর ফলে পালিত হয়নি শোকাবহ ১৫ আগস্ট। দিনটি উপলক্ষে আওয়ামী লীগের কোন কর্মসূচী ছিলো না। অন্যান্য বছরের মতো উপজেলার কোথাও মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজাতেও শোনা যায়নি। এছাড়া আওয়ামী লীগ কার্যালয়েও কোনো নেতা-কর্মীদের যেতে দেখা যায়নি। অভিভাবকশূন্য সংকটময় এ দিনগুলোতে বাড়িঘরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাটের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সমর্থকরা। ৬ আগস্টের পর যদিও কোন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর করতে দেখা যায়নি।
এদিকে আওয়ামী কর্মীদের অভিযোগ রয়েছে ৫ আগস্টের পর যে কয়েকটি সহিংসতা হয়েছে তার কোন খবরই নেননি কোন নেতারা। বরং তাদের মুঠোফোনে বিষয়টি অবগত করতে গেলেও তাদের ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। ৫ আগস্ট দলীয় সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে না গেলে বা দেশ না ত্যাগ করলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না বলে দাবী নেতাকর্মীদের।
টানা ৩৬ দিনের আন্দোলনে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবর প্রকাশ হওয়ার পর পরেই সারা দেশের ন্যায় শহর ও গ্রামে আনন্দ মিছিল বের করে হাজারো ছাত্র-জনতা। তারা এর মধ্যেই উপজেলার বেশ কয়েকজন আওয়ামী লীগ অফিস, নেতাকর্মীদের বাসভবন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর করে দুর্বৃত্তরা। ফলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার হওয়ায় আত্মগোপনে চলে গেছেন তারা। এছাড়াও হামলা করা হয় ভৈরব থানায়, ভৈরব শহর ফাঁড়ি, পৌর পার্ক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, জান্নাত রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। ৪ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, র‌্যাবসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ চলে। পরদিন ৫ আগস্ট ১২টা পর্যন্ত মাঠে ছিল আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করেছিলেন তারা। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় নিমিষের মধ্যেই তারা পালিয়ে আত্মরক্ষা করেন। পাল্টে যায় দৃশ্যপট। ক্ষমতা থেকে প্রধানমন্ত্রীর সরে যাওয়ার খবর পাওয়ার পরে নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়।
এ বিষয়ে আত্মগোপনে থাকা এক নেতা বলেন, আমরা আমাদের জায়গায়ই রয়েছি। নেতাকর্মীরা যেন কোন বিপদে না পড়ে সেজন্য নিজেরা গুছিয়ে রেখেছি। ভৈরবের মানুষের শান্তি রক্ষার্থে আমরা যার যার অবস্থানে আছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, আমরা আওয়ামী লীগ করি, আমাদের বাপ-দাদারা আওয়ামী লীগ করেছে। আবার কেউ আমরা আওয়ামী লীগ করি বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনাকে ভালোবেসে। কেউ আবার আওয়ামী লীগ করি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে। আওয়ামী লীগ এমনই একটি রাজনৈতিক দল যার ইতিহাস ঐতিহ্য আছে। ভৈরবে এমন কিছু হাইব্রিড আওয়ামী লীগ নেতা আছে যারা আওয়ামী লীগ করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *