• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

শতবর্ষী গাছের ডাল পড়ে পথচারী নারী হাসপাতালে

শতবর্ষী গাছের ডাল পড়ে
পথচারী নারী হাসপাতালে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে একটি শতবর্ষী রেইনট্রি গাছ। এর একটি প্রকাণ্ড মরা ডাল পড়ে এক পথচারী নারী মারাত্মক আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী বকুল মিয়া জানিয়েছেন, ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এক মহিলা হেটে পুরানথানা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় রেইনট্রি গাছের বিশালাকার একটি মরা ডাল মহিলার ওপর ভেঙে পড়ে। স্থানীয়দের সহায়তায় অজ্ঞান অবস্থায় তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. একরাম উল্লাহ জানিয়েছেন, আহত মহিলা সদর উপজেলার খিলপাড়া এলাকার আতিবুল্লাহর স্ত্রী সোমা (২৫)। সোমা এখন আশঙ্কামুক্ত আছেন বলে ডা. একরাম উল্লাহ জানিয়েছেন। ফল ব্যবসায়ী বকুল মিয়া ও কাকন মিয়াসহ অনেকেই জানিয়েছেন, রেইনট্রি গাছটি শতবর্ষী। এর নিচে এবং আশপাশে বহু দোকান রয়েছে। গাছটির শেকড়ের অবস্থাও ভাল থাকার কথা নয়। গাছটি শহরের প্রধান সড়কের ওপরে হওয়ার কারণে এর নিচ দিয়ে প্রতিদিনি শত শত যানবাহন ও পথচারী যাতায়াত করে। গাছটি না কাটলে যে কোন সময় আরও বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *