• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে আওয়ামী লীগের অনেকেই গা ঢাকা দিলেও সভাপতি-সম্পাদক নিরাপদে

কিশোরগঞ্জে আওয়ামী লীগের
অনেকেই গা ঢাকা দিলেও
সভাপতি-সম্পাদক নিরাপদে

# নিজস্ব প্রতিবেদক :-
সরকার পতনের পর কিশোরগঞ্জে আওয়ামী লীগের দ্বিতীয় সারি বা তার নিচের দিকের অনেক নেতা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী আত্মগোপনে চলে গেছেন। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল নিরাপদেই আছেন। জিল্লুর রহমান জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন। চেয়ারম্যানদের অপসারণের আগ পর্যন্ত তিনি নিয়মিত জেলা পরিষদে অফিস করেছেন বলেও জানিয়েছেন। অন্যদিকে এমএ আফজল জানিয়েছেন, তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন। আদালতে সহাবস্থানের পরিবেশ বজায় আছে বলে তিনি মন্তব্য করেছেন।
তবে জেলার ছয়জন এমপির মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের এমপি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ছাড়া আওয়ামী লীগের বাকি পাঁচ এমপির অবস্থান কোথায়, তা কেউ বলতে পারছেন না। এরা হলেন, কিশোরগঞ্জ-১ আসনের এমপি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ডা. সৈয়দ জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র এমপি পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সন্তান রেজোয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেন এবং কিশোরগঞ্জ-৬ আসনের এমপি সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এদের মধ্যে সোহরাব উদ্দিন ১৫ আগস্ট শোক দিবস পালনের জন্য এলাকায় আসলেও পরিস্থিতির কারণে দিবসটি পালন করতে পারেননি। এখন কোথায় আছেন, কেউ বলতে পারছেন না।
এদিকে জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানিয়েছেন, বাইরে বৈরিতা থাকলেও আদালত অঙ্গনে এর কোন ছাপ নেই। সবার মধ্যে একটি সৌহার্দপূর্ণ অবস্থা বজায় আছে। কে কোন দল করেন, সেটা আদালত অঙ্গনে কোন প্রভাব ফেলে না। সবাই একসঙ্গে আদালতে কাজ করছেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের ফারুক সঞ্জু জানিয়েছেন, তিনি পিপি হিসেবে নিয়মিত আদালতে মামলা পরিচালনা করছেন। এখানে সকল আইনজীবীর মধ্যেই একটা সুসম্পর্ক রয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নিচের দিকের অনেক নেতাই এখন আত্মগোপনে আছেন। অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা, এমনকি মাঠ পর্যায়ের কিছু কর্মীও এখন আত্মগোপনে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *