• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাড়ি ভাঙচুর ও লুটপাট, সাবেক সেনা কর্মকর্তার সংবাদ সম্মেলন

বক্তব্য রাখছেন সার্জেন্ট আবুল কাশেম। পূর্বকণ্ঠ

বাড়ি ভাঙচুর ও লুটপাট
সাবেক সেনা কর্মকর্তার
সংবাদ সম্মেলন

# নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের টানপাড়া এলাকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব মো. আবুল কাসেম তার বাড়ি ভাঙচুর ও লুটপাটের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। ২৩ আগস্ট শুক্রবার দুপুরে জেলা শহরের সমবায় ভবনে স্থানীয় একটি পত্রিকা অফিসে তিনি সংবাদ সম্মেলনটি করেছেন। লিখিত বক্তব্যে তিনি ভাই-ভাতিজার বিরুদ্ধে খুনের হুমকি ও বাড়িঘরে লুটপাটের অভিযোগ এনে বিশদ বর্ণনা দিয়েছেন। তিনি এখন বাড়ি ছাড়া বলেও সংবাদ সম্মেলনের জানিয়েছেন। লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২২ সালের ৪ অক্টোবর সকালে তাঁর বড়ভাই আব্দুস সালামের নির্দেশে সালামের ছেলে নাজমুল হক আরও ২৫-৩০ জন সন্ত্রাসীকে নিয়ে ঘর ভেঙে তছনছ করে মালামাল কয়েকটি টমটমে করে নিয়ে যায়। বাড়ির গাছপালাও কেটে নিয়ে যায়। প্রতিবাদ করলে খুনের হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে তিনি আদালতে ৪৪৭/৩২৩/৩০৭/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬/(২)/১০৯/১১৪ পেনাল কোডে পিটিশন মামলা (নং-২৮৫/২০২২) দায়ের করেছেন। আদালত থেকে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন। গত ১৭ জানুয়ারি পিবিআই-এর তদন্ত কর্মকর্তা এসআই সুমন মৌখিকভাবে সাক্ষীসহ ১৮ জানুয়ারি সকাল ১০টায় পিবিআই কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বলেন। আবুল কাশেম বিষয়টি সাক্ষীদের অবহিত করার জন্য ১৭ জানুয়ারি সকালে বাড়ি গেলে বিবাদী আব্দুস সালাম, ছেলে নাজমুল হক, নজরুল এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন এসে মামলাটি তুলে নিতে বলেন এবং ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে খুন করার জন্য উদ্যত হয়। এসময় আবুল কাশেম দৌড়ে ভাই সুরুজ মিয়ার ঘরে ঢুকে আত্মরক্ষা করেন। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় একটি জিডি (নং-৯৯৭) করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিপক্ষ মিথ্যা সোলেনামার অজুহাতে বাড়িঘর দখলের চেষ্টা চালায়। আবুল কাশেমের ওপর হামলা চালিয়ে হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় আব্দুস সালাম কারাবাসও করেছেন। এবছর ২২ ফেব্রুয়ারি করিমগঞ্জ থানায় জিডিও করা হয়েছে। ঘর ভাঙচুর ও লুটপাটের মামলায় আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দিলে তারা ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদনও দিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আবুল কাসেমের বাবা-মা মারা যাবার পর তারা আট ভাই ও দুই বোন হিস্যা অনুযায়ী পৈত্রিক সম্পত্তি পৃথকভাবে ভোগ দখল করে আসছেন। অথচ আব্দুস সালামের জুলুম আর স্বেচ্ছাচারিতার কারণে সংসারে হট্টগোল চলছে। সংবাদ সম্মেলনে বলা হয়, আব্দুস সালামের ছেলে নাজমুল হক সৌদী আরবে থাকতেন। সেখান থেকে বিভিন্নজনের দুই লাখ রিয়াল আত্মসাত করে দেশে চলে আসেন। এখন আর সৌদী আরব যেতে পারছেন না। বাড়িতে থেকে এখন অন্যদের ওপর নির্যাতন করছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আবুল কাশেমের বড়ভাই আবুল বাশার পুলিশের উপ-পরিদর্শক হিসেবে চট্টগ্রামে আছেন। তাকেও সম্পত্তির বিরোধে আব্দুস সালাম ও নাজমুল হক প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আবুল বাশারও গত ২২ জুন করিমগঞ্জ থানায় জিডি করেছেন। এখন এরা দুই ভাই প্রাণ ভয়ে বাড়ি যেতে পারছেন না বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। ফলে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *