• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুরে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের পদচারণা

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত হলেও সেখানে ছিলো না মুক্তিযোদ্ধাদের পদচারণা। অবশেষে বীরমুক্তিযোদ্ধাদের জন্য ইহা উন্মুক্ত করে দেয়া হলো। ১৯ আগস্ট সোমবার দুপুরে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ফরিদ-আল-সোহান, বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক হোসাইন উজ্জ্বলসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণকৃত কমপ্লেক্স এ নিয়মিত আসার জন্য আহবান জানান।
বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, ১৯৭১ সালে আমরা জীবনের মায়া ত্যাগ করে দেশ স্বাধীন করেছি। পরে তিনি দেশের এ ক্লান্তিকালে ৭১ সালের মতো এবারও বর্তমান অন্তর্বতীকালীন সরকারের পাশে থেকে সার্বিক সহযোগিতার পাশাপাশি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মুক্তিযোদ্ধাদের অবদান রাখতে আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *