• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ট্রেনে কাটা পড়ে তাহের মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ ২০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহের মিয়া ওই এলাকার মৃত মনতাজ উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. লিটন মিয়া।
এ বিষয়ে চেয়ারম্যান লিটন বলেন, তাহের মিয়া কানে কম শুনতো। তিনি স্টেশন এলাকার রেলওয়ের পাশের নয়াহাটি এলাকায় পরিবার নিয়ে থাকেন। শুনেছি সন্ধ্যায় রেললাইন পারাপারের সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মৃত্যু বরণ করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যরা রাতেই তার দাফন কাফন সম্পন্ন করবেন বলে জানিয়েছে।
এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আলীম হোসেন সিকদার জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *