# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া গ্রামের ইউসুফ (৫) নামের এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
সূত্রে জানা যায়, মো. সুমন মিয়া সিঙ্গাপুর প্রবাসী, তার দুই ছেলের মধ্যে ইউসুফ ছোট। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেলে সন্দেহজনক বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে খোঁজ করে, পরে পানির নিচ থেকে ইউসুফের লাশ উদ্ধার করে।
এদিকে আদরের ছোট ছেলের মৃত্যুতে পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।