• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

নিকলী উপজেলা চেয়ারম্যান ছিলেন বেশ নিরাপদেই

নিকলী উপজেলা চেয়ারম্যান
ছিলেন বেশ নিরাপদেই

# নিজস্ব প্রতিবেদক :-
সরকার পরিবর্তনের পর কিশোরগঞ্জসহ দেশের সকল জেলায় উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবি উঠেছিল। উপজেলা পরিষদ ঘেরাওসহ জনপ্রতিনিধিদের লাঞ্ছিতও করা হচ্ছিল। অনেকেই পলাতক আছেন, অনেকে পদত্যাগও করেছেন। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় সোমবার দেশর ৬০টি জেলা পরিষদ, ৪৯৩টি উপজেলা পরিষদ ও ৩২৩টি পৌরসভা ভেঙে দিয়েছে।
তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সরকারগুলোর ওপর দিয়ে যত ঝড়ই বয়ে যাক না কেন, কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকারম সরদার, ভাইস চেয়ারম্যান নিকলী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তারের বিরুদ্ধে কোন মিছিল, ঘেরাও বা পদত্যাগের দাবি ওঠেনি। এর একমাত্র কারণ হিসেবে অনেকেই বলছেন, মোকারম সরদার আওয়ামী লীগ আর বিএনপির প্রভাবশালী নেতাদের অঢেল টাকা দিয়ে নির্বাচনে কাজ করিয়েছিলেন। এসব কারণে, বিশেষ করে বিএনপি তাঁর পদত্যাগের বিষয়ে কোন উদ্যোগ নেননি।
মোকারম সরদার নিয়মিত অফিসও করেননি। মাসে দুতিন দিন আসতেন। মূলত নারায়ণগঞ্জে কয়লার ব্যবসা নিয়ে তিনি ব্যস্ত থাকেন বলে এলাকাবাসী জানিয়েছেন। মোকারম সরদার সক্রিয় কোন রাজনীতি করেন না বলে জানা গেছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছিল নিকলী উপজেলা পরিষদের নির্বাচন। আনারস প্রতীকে মোকারম সরদার ৩৬ হাজার ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তখনকার উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রুহুল কুদ্দুছ ভূঁইয়া জনি পেয়েছিলেন ৩১ হাজার ৫৭ ভোট।
নিকলী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট সাজ্জাদুল হক জানিয়েছেন, বিএনপি কেন্দ্রীয়ভাবে উপজেলা নির্বাচন বর্জন করেছিল এবং দলের সকল নেতাকর্মীদের ভোট বর্জনের জন্য জনমত তৈরির নির্দেশনা দিয়েছিল। দেশব্যাপী বিএনপি ভোট বর্জনের পক্ষে প্রচারপত্র বিতরণসহ নানা কর্মসূচী পালন করেছে। কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অনেককে নির্বাচনী কাজে অংশ নেওয়ার জন্য দল থেকে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু নিকলীর শীর্ষস্থানীয় নেতারা, এমনকি নিকলীতে বাড়ি, এরকম জেলা কমিটির নেতারাও মোটা অঙ্কের টাকা নিয়ে সক্রিয়ভাবে মোকারম সরদারের নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছিলেন। এর বিরুদ্ধে সাজ্জাদুল হক প্রতিবাদ করেছেন, ফেসবুকে অনেক লিখেছেন। কিন্তু কোন কাজ হয়নি, সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়নি। জেলা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতাও স্বীকার করেছেন, মোকারম সরদারের পক্ষে নিকলীর শীর্ষ পর্যায়ের দলীয় নেতারাসহ কর্মীরা মোটা অঙ্কের টাকা নিয়ে কাজ করেছেন।
সাজ্জাদুল হক জানান, মোকারম সরদার নারায়ণগঞ্জে কয়লার ব্যবসা করেন। অঢেল টাকার মালিক। তিনি আওয়ামী লীগ আর বিএনপির নেতাদের পেছনে প্রচুর টাকা খরচ করেছেন। ঢাকা থেকে কয়েকজন চিত্রনায়ককে এনেও নির্বাচনী প্রচারণায় কাজে লাগিয়েছেন। সাজ্জাদুল হক জানান, এলাকায় প্রচার রয়েছে, নির্বাচনে মোকারম সরদার অন্তত ২০ কোটি টাকা খরচ করেছেন। সাজ্জাদুল হক বলেন, এটা যদি অতিরঞ্জিতও হয়, অন্তত ১০ কোটি টাকা খরচ করেছেন বলে তিনি মনে করেন।
এদিকে মোকারম সরদারের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, আওয়ামী লীগ আর বিএনপি নেতারা যৌথভাবে কমিটি করে তাঁর নির্বাচনটা করেছেন। সবার সাথেই তাঁর যোগাযোগ আছে, সুসম্পর্ক আছে। তাঁর পদত্যাগের বিষয়ে কোন আন্দোলন হয়নি বলে তিনি স্বীকার করেছেন। তবে তিনি নির্বাচনে অঢেল টাকা খরচের অভিযোগ অস্বীকার করে বলেন, চা-পান খাওয়াতে গিয়ে অল্প টাকা খরচ হয়েছে। উল্টো অনেকে তাঁর জন্য টাকা খরচ করেছেন। তিনি গত সপ্তাহে দুদিন উপজেলায় অফিস করেছেন। আগামী সপ্তাহে আবার আসার ইচ্ছা ছিল। ব্যবসার কাজে তিনি বেশিরভাগ সময় নারায়ণগঞ্জেই থাকেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *