• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

তাড়াইলে অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাঁই

# জোবায়ের হোসেন খান :-
কিশোরগঞ্জের তাড়াইলে ছনাটি গ্রামে অগ্নিকাণ্ডে বসত ঘর ও গরু পুড়ে ছাঁই হয়ে গেছে।
জানা যায়, ১৮ আগস্ট রোববার দুপুরে খাদেম মিয়ার চুলার আগুনের স্ফুলিঙ্গ তৌফিক মিয়ার বসত ঘরে গিয়ে পরে। বসত ঘরে থাকা পাটসুলায় আগুন লাগলে সাথে সাথে পুরো ঘরে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার পূর্বেই তৌফিক মিয়ার পুরো ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। তার পাশেই মাফিজ মিয়ার গোয়ালে বেধে রাখা একটি বাছুর ও গরু পুরে দগ্ধ হয়ে মরে যায়। পাশে থাকা সাত্তার মিয়ার ঘরে আগুন ধরলে ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী আলম খান বলেন, অসাবধানতার ফলে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।
তাড়াইল ফায়ার সার্ভিসের লিডার নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমাদের আট সদস্যের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *