• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে অটো পাশের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা

# ইশতিয়াক আহমেদ শৈভিক :-
চলতি এইচএসসি বাকি থাকা পরীক্ষার পরিবর্তে অটো পাশের দাবিতে সারা দেশের ন্যায় ভৈরবেও মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা। ১৭ আগস্ট শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ককের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় পাদদেশে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশের চলমান অচল অবস্থার কারণে অনেক শিক্ষার্থী ঠিকমতো লেখাপড়া করতে পারেননি। সেই সঙ্গে আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী অহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। অনেকে হাসপাতালের বিছানায় এখনও ছটফট করছেন। এই অবস্থায় কোনোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব না।
তারা আরো বলেন, আগামী মাসে যে পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়েছে, তাতে পরীক্ষায় অংশ নেয়া সম্ভব না। এজন্য করোনাকালীন সময়ের মতো অটো পাসের দাবি জানাই। এ সময় দাবির পক্ষে স্লোগান দেওয়াসহ দাবির বিষয়ে লিখা ব্যানার বহনও করেছে তারা। এতে অংশ নিয়েছে ভৈরব উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *