# নিজস্ব প্রতিবেদক :-
গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ সহযোগীদের বিচার দাবিতে দেশব্যাপী বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। শহরের বিভিন্ন এলাকা থেকে বহু মিছিল গিয়ে অবস্থান কর্মসূচীতে যোগ দেয়।
১৫ আগস্ট বৃহস্পতিবার জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জেলা কমিটির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচীতে জেলা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, শরীফুল ইসলাম শরীফ, যুগ্ম-সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাকসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।