# নিজস্ব প্রতিবেদক :-
২৯ জুলাই সোমবার বিকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের চার থানার চারটি নাশকতার মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন। এদের মধ্যে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পার্নেলকে সদর থানার মামলায় রোববার রাতে জেলা শহরের নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা। সোমবার পর্যন্ত জেলায় মোট গ্রেপ্তার করা হয়েছে ১৫৪ জনকে।