• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জ থেকে বাস সার্ভিস স্বাভাবিক হয়নি

কিশোরগঞ্জ থেকে বাস
সার্ভিস স্বাভাবিক হয়নি

# নিজস্ব প্রতিবেদক :-
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কয়েক দিনের তাণ্ডবে জনমনে এখনও আতঙ্ক কিছুটা রয়ে গেছে। যে কারণে কিশোরগঞ্জ থেকে ঢাকা ও ময়মনসিংহগামী বাস সার্ভিস এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ২৮ জুলাই রোববার বেলা ১২টার দিকে শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অল্প কয়েকটা বাস দাঁড়িয়ে আছে। বিভিন্ন টিকেট কাউন্টারের সামনে হাতে গোনা কয়েকজন যাত্রী টিকেট কাটছেন।
শহরতলির কাটাবাড়িয়া এলাকার যাত্রী আব্দুর রশিদ জানিয়েছেন, তিনি রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মিরপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন। তাণ্ডবের পর তিনি পরিবার নিয়ে বাড়ি চলে এসেছিলেন। এখন একা ফিরছেন। পরিস্থিতি পুরো স্বাভাবিক হলে পরিবারের অন্যদের নিয়ে যাবেন। করিমগঞ্জের কাদিরজঙ্গল এলাকার শফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি পুরান ঢাকায় ব্যবসা করেন। তিনিও পরিবার নিয়ে বাড়ি চলে এসেছিলেন। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় পরিবার নিয়ে আবার ফিরছেন।
জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জানিয়েছেন, স্বাভাবিক সময়ে এই টার্মিনাল থেকে দৈনিক অন্তত ৪০ থেকে ৫০টি বাস ছেড়ে যেত। যাত্রী হতো দেড় হাজার থেকে দুই হাজার। এখন দৈনিক ১৫ থেকে ২০টি বাস চলাচল করে। যাত্রী হয় ৫০০ থেকে ৬০০। কয়েক দিনের তাণ্ডবে যাত্রীদের মধ্যে এখনও কিছুটা আতঙ্ক রয়ে গেছে। ফলে বাস চলাচল কমে গেছে বলে তিনি মনে করেন। তবে অচিরেই পুরো মাত্রায় বাস সার্ভিস চালু হবে বলে তিনি আশা করেন।
এদিকে জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন মানিক জানিয়েছেন, এখানে একটি কোম্পানির নিজস্ব অভ্যন্তরীণ সমস্যার কারণে তাদের বাস চলাচল কমে গেছে। অন্যান্য বাস চলাচল মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে। এছাড়া যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়াও আদায় করা হচ্ছে না। পূর্বের ভাড়াই আদায় করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *