• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

প্রাণ ফিরছে কিশোরগঞ্জে

কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে যানবাহানের চাপ দেখা যাচ্ছে। -পূর্বকণ্ঠ

প্রাণ ফিরছে কিশোরগঞ্জে

# নিজস্ব প্রতিবেদক :-
কয়েক দিনের টানা সান্ধ্য আইনের চারদিন ধরে কিছুটা শিথিল করা হচ্ছে। কিশোরগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ কিশোরগঞ্জে সান্ধ্য আইন শিথিল করছেন। এতে জনজীবনে কিছুটা স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। সান্ধ্য আইনের মধ্যেও জেলা শহরসহ বিভিন্ন এলাকায় রাস্তায় বেশ কিছু হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। কিছু দোকানপাটও খোলা থাকতে দেখা গেছে। রাস্তায় কিছু মানুষের চলাচলও দেখা গেছে। তবে দিনের বেলায় সান্ধ্য আইন শিথিল করার কারণে এখন রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। যেন যানজটের পুরনো চেহারা ফিরে আসছে। তবে এর মধ্যেও দিনের বেলায় সেনাবাহিনীর কয়েকটি গাড়ি টহল দিতে দেখা গেছে।
শহরের প্রধান ব্যবসা কেন্দ্র বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম জানিয়েছেন, কয়েকদিনের সান্ধ্য আইনের কারণে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বড়বাজার থেকে যেমন উপজেলা পর্যায়ে মালামাল যেতে পারেনি, আবার ঢাকা বা চট্টগ্রাম থেকেও এখানে পণ্যবাহী ট্রাক আসতে পারেনি। তবে সান্ধ্য আইন শিথিল হওয়ার কারণে বড়বাজারে অনেকটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
স্টেশন রোডের ডিপার্টমেন্টাল স্টোর নিয়ামত স্টোরের মালিক মিজানুর রহমান শাহীন জানিয়েছেন, সান্ধ্য আইনের মধ্যেও মাঝে মাঝে দোকান খোলা গেছে। তেমন কড়াকড়ি ছিল না। তবে ক্রেতা খুবই কম ছিল। কিন্তু এখন সান্ধ্য আইন শিথিল করার কারণে ক্রেতার ভিড় বেড়েছে। বেচাকেনাও অনেক বেড়েছে। ব্যবসায়ীরা দ্রুততম সময়ের মধ্যে দেশের স্বাভাবিক অবস্থা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *