• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

টয়লেটের পাইপের ভেতর হোটেলে অবৈধ গ্যাস লাইন ঘটেছে অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিস কর্মিরা গ্যাসের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন -পূর্বকণ্ঠ

টয়লেটের পাইপের ভেতর
হোটেলে অবৈধ গ্যাস লাইন
ঘটেছে অগ্নিকাণ্ড

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরে ‘কাঁচা লংকা’ নামে একটি অভিজাত খাবার হোটেলে টয়লেটের পাইপের ভেতর দিয়ে অভিনব পদ্ধতিতে নেওয়া হয়েছে অবৈধ গ্যাস লাইন। এই গ্যাস লাইনে হোটেলের বাইরের অংশে ২৪ জুলাই বুধবার সকাল সোয়া ১১টার দিকে গ্যাস নির্গত হয়ে এক পর্যায়ে আগুন ধরে যায়। প্রথমে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। পরবর্তীতে জেলা তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক কায়সার আলমের নেতৃত্বে প্রকৌশল বিভাগের লোকজন গিয়ে লাইনটি সিলগালা করেছেন।
এসময় তারা পুরো লাইনটি পরীক্ষা করে দেখেছেন, মূল সঞ্চালন লাইন থেকে আরসিসি রাস্তার নিচ দিয়ে লাইন টানা হয়েছে। এরপর টয়লেটের মোটা পাইপের ভেতর দিয়ে গ্যাসের জিআই পাইপ টেনে হোটেলের ভেতর গ্যাস ব্যবহার করা হচ্ছিল। বাইরে থেকে যেন সবাই টয়লেটের পাইপ ছাড়া অন্য কিছু সন্দেহ করতে না পারেন, সেই অভিনব কৌশলটি ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন ব্যবস্থাপক কায়সার আলম। তিনি জানিয়েছেন, সারা দেশে গ্যাসের সিস্টেম লসের অধিকাংশই হচ্ছে এ ধরনের চোরাই লাইনের কারণে। তবে কিশোরগঞ্জে সিস্টেম লস সবচেয়ে বেশি, প্রায় ৪০ ভাগ। এ ধরনের একটি হোটেলে অন্তত ৩০০ পরিবারের সমান গ্যাস ব্যবহৃত হয় বলে তিনি ধারণা দিয়েছেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিভাগীয় মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন কায়দায় চোরাই লাইন নেওয়া হয়। তবে কাঁচা লংকা হোটেলের মত এই পদ্ধতির চোরাই লাইন তিনি প্রথম দেখেছেন।
অগ্নিকাণ্ডের ঘটনার সময় হোটেলটি বন্ধ দেখা গেছে। হোটেলের মালিক আলমগীর হোসেনকে ফোন করলে তিনি জানান, হোটেলটি লাভজনক ছিল না। যে কারণে মাসখানেক আগে হোটেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস লাইনের বিষয়ে তিনি বলেন, এখানে বছর তিনেক আগে ‘স্টার ওয়ান’ নামে একটি হোটেল ছিল। অবৈধ গ্যাস লাইন সেই সময়কার। কাঁচা লংকা হোটেলে সিলিন্ডার ব্যবহার করা হতো। সিলিন্ডারে পোষায় না বলেই হোটেলটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে আলমগীর হোসেন ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু ব্যবস্থাপক কায়সার আলম বলেছেন, কাঁচা লংকা হোটেলে যে অবৈধ গ্যাস ব্যবহার করা হতো, অনুসন্ধানে এটা নিশ্চিত হওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *