• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

নরসিংদীর কারাগার থেকে পালানো আসামি ভৈরব থেকে গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ভেঙ্গে ফেলা নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশ। ২৪ জুলাই বুধবার রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি নরসিংদী জেলার রায়পুরা থানা হাটি এলাকার জহির মিয়ার ছেলে মানিক মিয়া (৫২)। এতথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।
এ বিষয়ে ওসি মো. সফিকুল ইসলাম জানান, কোটা আন্দোলনের নামে ১৯ জুলাই সারাদেশের ন্যায় নরসিংদীতেও সহিংসতা চালায় কিছু দুষ্কৃতিকারী। এসময় তারা নরসিংদীর জেলা কারাগার ভেঙ্গে দেয় ও বিভিন্ন আসবাবপত্র পুড়িয়ে দেই। এছাড়া কারারক্ষীদের হামলা চালিয়ে আহত করে জিম্মি করে। এই সুযোগে বিভিন্ন মামলার ৮২৬ জন আসামি পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে মানিক মিয়াও ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মানিক মিয়াকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের তার শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়েছে। মানিক মিয়া ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *