• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

অবশেষে ঝুঁকিপূর্ণ তিন রাস্তার সংযোগস্থলে গতিরোধক

# উজ্জ্বল কুমার সরকার :-
অবশেষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ফায়ার স্টেশনের সামনের তিন রাস্তার সংযোগস্থলে দুইটি গতিরোধক ও সতর্কীকরণ সাইনবোর্ড বসানো হয়েছে। এতে স্থানীয় পথচারী ও যানবাহনের যাত্রীদের মনে স্বস্তি ফিরেছে।
জানা যায়, কিশোরগঞ্জ টু ভালুকা হাইওয়ে সড়ক এবং হোসেনপুর বাজার থেকে কিশোরগঞ্জগামী গুরুত্বপূর্ণ দুটি রাস্তা মিলিত হয়েছে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও ব্র্যাক অফিসের সামনের ওই বিপদজনক তিন রাস্তার মোড়ে। ফলে ওই তিনটি সড়কের সংযোগস্থলে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটেছিল। গত কয়েকদিনে ঝুঁকিপূর্ণ এ স্থানে কয়েকটি দুর্ঘটনায় মানুষের প্রাণহানীর পাশাপাশি আহতের ঘটনায় পর স্থানীয়রা বারবার এ স্থানে গতিরোধক স্থাপনের দাবি জানালেও গতিরোধক স্থাপিত হয়নি।
কিছুদিন আগে ইটবাহী একটি ট্রাকের চাপায় তুহিন মিয়া নামের এক শিশুর মৃত্যু হলে ক্ষোভে স্থানীয় এলাকাবাসী কিশোরগঞ্জ-হোসেনপুর ও ভালুকা সড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল ও হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন এর আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, এ তিন রাস্তার সংযোগস্থলের দু’পাশে দুটি গতিরোধক স্থাপিত হয়েছে। গতিরোধক এর একটু আগে সতর্কীরণ সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, এ বিপদজনক স্থানে গতিরোধক বসানোর ব্যাপারে আগেও সড়ক ও জনপদ অধিদপ্তরকে বিষয়টি নিয়ে একাধিকবার অবগত করা হয়েছিল। গতিরোধক স্থাপিত হওয়ায় দুর্ঘটনা কমতে পারেও বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *